হোম > কর্পোরেট

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

লাইভ ট্রান্সমিশনকৃত এই সভা পরিচালনা করেন প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব নেয়ামুল হক এফসিএস। সভায় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি ও অডিটররা উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারগণ ২০২৫ অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করেন।

ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাপ্ত বছরের ব্যাংকের পারফরমেন্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করা হয়। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান শেয়ারহোল্ডারদের প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ধারাবাহিকভাবে ৫ বছর “এ” ক্যাটাগরিতে থাকা লিস্টেড কোম্পানীগুলোকেই কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি প্রদান করেছে।

পরিবেশবান্ধব হলো ব্লকের ব্যবহার বাড়াতে মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের বৈঠক

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ঘোষণা, আজীবন সম্মাননা পেলেন দুই বরেণ্য লেখক

টঙ্গীতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন

সরকার ও এনজিওর যৌথ উদ্যোগেই নিশ্চিত হবে সাশ্রয়ী চোখের চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের সব ব্যাংকিং সেবা মিলবে ১৫ অক্টোবর থেকে