হোম > কর্পোরেট

গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের সাক্ষাৎ, সহযোগিতা কামনা

আমার দেশ অনলাইন

দেশের আবাসন খাতের সার্বিক উন্নয়ন, সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিতকরণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নবনির্বাচিত নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আবাসন খাতের বর্তমান চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিস্থিতি এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য আবাসন নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিহ্যাব নেতারা খাতটির টেকসই উন্নয়নে সরকারের নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু)। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

রিহ্যাবের বর্তমান সভাপতি ড. আলী আফজাল বলেন, দেশের অর্থনীতিতে আবাসন খাত একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু বর্তমানে বিভিন্ন নীতিগত জটিলতা, উচ্চ নির্মাণ ব্যয় এবং অর্থায়ন সংকটের কারণে এই খাত চ্যালেঞ্জের মুখে রয়েছে।

আমরা আশা করছি, সরকারের কার্যকর সহযোগিতা পেলে এই খাত আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আবাসন খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হলে দীর্ঘমেয়াদি নীতি সহায়তা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ বৃদ্ধি করা জরুরি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, আবাসন খাত দেশের নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার এই খাতের উন্নয়নে আন্তরিক এবং ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। রিহ্যাবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি আধুনিক, টেকসই এবং জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও জানান, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক তাসনুভা মাহবুব সালাম ও রিহ্যাব সদস্য প্রতিনিধি এম জি আর নাসির উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই আবাসন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করে।

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

পরিবেশবান্ধব হলো ব্লকের ব্যবহার বাড়াতে মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের বৈঠক

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ঘোষণা, আজীবন সম্মাননা পেলেন দুই বরেণ্য লেখক

টঙ্গীতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন

সরকার ও এনজিওর যৌথ উদ্যোগেই নিশ্চিত হবে সাশ্রয়ী চোখের চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী