হোম > কর্পোরেট

ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে ‘মাস্তুল মেহমানখানা’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম সড়ক ও জনবহুল এলাকাগুলোতে প্রতিদিন জীবিকার তাগিদে ছুটে চলেন অসংখ্য মানুষ। পথশিশু, রিকশাচালক, দিনমজুর, শ্রমজীবী ও প্রবীণসহ এমন বহু মেহনতি মানুষের কাছে নিয়মিত একবেলা পুষ্টিকর খাবার জোগাড় করাই এক কঠিন সংগ্রাম। ক্ষুধার্ত, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে মানবিক উদ্যোগ ‘মাস্তুল মেহমানখানা’ পরিচালনা করে আসছে সামাজিক প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন। বর্তমানে প্রতিদিন রাজধানীর ২০টি নির্ধারিত স্থানে সহস্রাধিক মানুষের কাছে রান্না করা পুষ্টিকর খাবার পৌঁছে দিচ্ছেন সংস্থাটির স্বেচ্ছাসেবীরা।

আল্লাহর সন্তুষ্টি ও মানবতার কল্যাণে পরিচালিত এই উদ্যোগের খাবার প্রতিদিন মাস্তুল ফাউন্ডেশনের নিজস্ব রান্নাঘরে প্রস্তুত করা হয়। এরপর মাস্তুল ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীদের পৃথক দল রাজধানীর ২০টি নির্ধারিত পয়েন্টে পৌঁছে দেন, যাতে মেহনতি মানুষেরা সময়মতো একবেলা সম্মানজনক আহার পেতে পারেন।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, একজন ক্ষুধার্ত মানুষের মুখে একবেলা খাবার তুলে দেওয়া শুধু একটি দাতব্য কাজ নয়; এটি আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। মাস্তুল মেহমানখানায় আমরা কাউকে দানগ্রহীতা হিসেবে দেখতে চাই না। আমরা চাই, যিনি এখানে আসছেন, তিনি যেন সম্মানের সঙ্গে খাবার গ্রহণ করেন এবং অনুভব করেন—এই সমাজে তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ আমাদের এই দায়িত্ব নিষ্ঠা ও ইখলাসের সঙ্গে পালন করার তাওফিক দান করুন।”

মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ বলেন, মেহমানখানা শুধু খাবার দেওয়ার একটি কর্মসূচি নয়; এটি মানুষের মর্যাদা রক্ষার একটি মানবিক উদ্যোগ। আমাদের প্রতিদিনের সবচেয়ে বড় চেষ্টা থাকে—যেন একজন মানুষও ক্ষুধার কষ্ট নিয়ে ফিরে না যান। এখানে আগত প্রত্যেকেই আমাদের সম্মানিত মেহমান। তাদের মুখের তৃপ্তির হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং এই কাজকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা।”

মাস্তুল ফাউন্ডেশন মনে করে, একটি ক্ষুধামুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক ও সম্মিলিত প্রয়াস। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা, দাতা সংস্থা, স্বেচ্ছাসেবী এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে এই উদ্যোগ রাজধানীর গণ্ডি পেরিয়ে দেশজুড়ে আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা সম্ভব হবে। সেই লক্ষ্যে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের সকল সচেতন নাগরিক ও প্রতিষ্ঠানকে ‘মাস্তুল মেহমানখানা’-এর এই মানবিক যাত্রার অংশীদার হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে। মাস্তুল মেহমানখানা কেবল একবেলা খাবারই পৌঁছে দিচ্ছে না, বরং সমাজে ছড়িয়ে দিচ্ছে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও মানবিক ভ্রাতৃত্বের অনন্য বার্তা।

মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা। এক দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে— করোনা মহামারিতে মরদেহ দাফন সেবা, ২০২২, ২০২৪ ও ২০২৬ সালের বন্যায় ত্রাণ বিতরণ, দেশব্যাপী বৃক্ষরোপণ, “যাকাত স্বাবলম্বী” প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, টিউবওয়েল স্থাপন, মসজিদ পুনর্নির্মাণ এবং “মেহমানখানা” উদ্যোগে প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে বিনামূল্যে খাবার বিতরণ। এছাড়া তুরস্কের ভূমিকম্প, গাজা ও সুদানের মানবিক সংকটে আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দিয়েছে। ঢাকার হাজারীবাগে প্রতিষ্ঠানটি নিজস্ব মাদ্রাসা, সেল্টার হোম ও এতিমখানা পরিচালনা করছে। উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইন অনুযায়ী, মাস্তুল ফাউন্ডেশনকে প্রদত্ত যেকোনো দান, যাকাত বা সাদাকা আয়করমুক্ত, যা দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হবে। গেজেট : mastul.net/gov-tax-rebate

এক নজরে ‘মাস্তুল মেহমানখানা’ উদ্যোগ

পরিধি: রাজধানীর ২০টি নির্ধারিত পয়েন্টে প্রতিদিন খাবার বিতরণ।

উপকারভোগী: পথশিশু, রিকশাচালক, দিনমজুর, শ্রমজীবী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত মেহনতি মানুষ।

প্রস্তুতি: নিজস্ব কিচেনে তৈরি খাবার।

মূল দর্শন: কাউকে করুণা নয়, বরং মেহমান হিসেবে সর্বোচ্চ সম্মান ও মর্যাদার সাথে আপ্যায়ন।

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

মার্কেন্টাইল ব্যাংকে এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ

বিএসআইসির এমডি-সিইও হলেন ওয়াইজ রহিম

বেবিচক সদরদপ্তর ও শাহজালালে কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

হজ সেবার মানোন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়

এসএমই উদ্যোক্তাদের করমুক্তি ও বিদেশে ব্যবসায়িক খরচের সুবিধা পেতে এমএসএমই নিবন্ধন শুরু

এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৬: সামাজিক উন্নয়নে পাঁচ প্রকল্প বিজয়ী

জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত