হোম > কর্পোরেট

হজ সেবার মানোন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হজ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধিদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিস অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং হজ এজেন্সিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা ব্যাংকের অন্যতম অঙ্গীকার।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, ইসলামী ব্যাংকিং কার্যক্রমে প্রিমিয়ার ব্যাংকের অগ্রযাত্রা এবং হজ্জযাত্রীদের জন্য প্রিমিয়ার হজ্জ কার্ড, ডিজিটাল ব্যাংকিং সেবা, অনলাইন পেমেন্ট গেটওয়ে, IBAN সুবিধাসহ ব্যাংকের বিভিন্ন আধুনিক সেবার বিষয়ও তুলে ধরেন।

সভায় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার হজ্জ সংক্রান্ত সেবায় প্রিমিয়ার ব্যাংকের উল্লেখযোগ্য অবদান ও সাফল্যের প্রশংসা করেন। তারা হজ্জযাত্রীদের জন্য আর্থিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে ব্যাংক এবং হজ্জ এজেন্সিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বেবিচক সদরদপ্তর ও শাহজালালে কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

এসএমই উদ্যোক্তাদের করমুক্তি ও বিদেশে ব্যবসায়িক খরচের সুবিধা পেতে এমএসএমই নিবন্ধন শুরু

এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৬: সামাজিক উন্নয়নে পাঁচ প্রকল্প বিজয়ী

জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সম্মাননা

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন জাবেদুল আলম

এনএসইউ কমিউনিটির জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্ট শুরু ৩০ অক্টোবর

ত্বকের যত্নে সিরামের ছোঁয়া, লিলির নতুন ‘সিরাম গ্লো সোপ’