হোম > কর্পোরেট

ওয়ালটন–ইন্টেল টেক গালা নাইটে অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের প্রদর্শন

আতিকুর রহমান নগরী

দেশের প্রযুক্তি খাতের বিজনেস ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আবারও অনুষ্ঠিত হলো ওয়ালটন–ইন্টেল টেক গালা নাইট। যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন কম্পিউটার যৌথভাবে বিজনেস পার্টনারদের নিয়ে এই বর্ণাঢ্য টেক গালা নাইটের আয়োজন করে।

টেক গালা নাইটে ওয়ালটন ও ইন্টেল তাদের বর্তমানে বাজারে থাকা অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের পাশাপাশি বিভিন্ন আপকামিং প্রযুক্তি সমাধান বিজনেস পার্টনারদের সামনে উপস্থাপন করে। এ সময় পারফরম্যান্স, এন্টারপ্রাইজ ইউজ, স্মার্ট সল্যুশন এবং কাস্টমার এক্সপেরিয়েন্সকে গুরুত্ব দিয়ে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হয়, যা উপস্থিত পার্টনারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই টেক গালা নাইট অনুষ্ঠিত হয়। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ইন্টেলের বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর এবং ফিল্ড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার বুন হাউ পোহ ইন্টেলের আপকামিং প্রযুক্তি, প্রসেসর ইনোভেশন ও এন্টারপ্রাইজ এবং গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনার বিষয়ে পার্টনারদের ব্রিফ করেন।

অনুষ্ঠানে দেশের প্রযুক্তি খাতে ওয়ালটনের ক্রমবর্ধমান সক্ষমতা, নিজস্ব উৎপাদনভিত্তিক উদ্ভাবন এবং বাজারের চাহিদা অনুযায়ী উন্নত প্রযুক্তিপণ্য নিয়ে একটি প্রাণবন্ত ও তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন এবং ২০২৬ সালে ওয়ালটন কম্পিউটার পণ্যের রোডম্যাপ তুলে ধরা হয়।

টেক গালা নাইটের অন্যতম আকর্ষণ ছিল ওয়ালটন কম্পিউটার উৎপাদিত বিভিন্ন প্রযুক্তিপণ্য নিয়ে সাজানো ডিসপ্লে সেন্টার ও এক্সপেরিয়েন্স জোন। সেখানে অংশগ্রহণকারীরা ওয়ালটনের অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের সরাসরি ব্যবহারিক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।

ডিসপ্লেতে প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল সর্বাধুনিক কনফিগারেশনের ডেস্কটপ ও ল্যাপটপ, যার মধ্যে ইন্টেলের ১৪তম প্রজন্মের হাই-পারফরম্যান্স ডেস্কটপ ও ল্যাপটপ বিশেষভাবে সবার নজর কাড়ে। পাশাপাশি উন্নত ফিচারসমৃদ্ধ অল-ইন-ওয়ান পিসি, ওয়ালটনের ট্যাবলেট ও মনিটর, মাউস ও কিবোর্ড, সিসি ক্যামেরা ও এক্সভিআর সল্যুশন, ই-বাইকসহ বিভিন্ন স্মার্ট ডিভাইস প্রদর্শন করা হয়। বিশেষকরে ওয়ালটনের নতুন ৯ মডেলের ই-বাইক সকলের নজর কাড়ে।

ডিসপ্লে সেন্টারে আগত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব পণ্যের পারফরম্যান্স, ডিজাইন এবং ব্যবহারবান্ধব ফিচার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে বাস্তব প্রয়োগে এসব প্রযুক্তিপণ্যের সম্ভাবনা নিয়ে তারা ইতিবাচক মতামত প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, আইসিবি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান প্রমুখ।

দুর্গাপূজায় ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

চট্টগ্রাম সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

পথশিশুদের পাঠদান থেকে বহুমুখী মানবিক কার্যক্রম, ১৫ বছরে মাস্তুল ফাউন্ডেশন

চট্টগ্রাম মোটর ফেস্টে নাসির সিনট্যাক্সের জমকালো উপস্থিতি

শিশু-কিশোরদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে: আলী আফজাল

সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে বিপিপিএর পরামর্শ সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু

ড্যাফোডিলে শেষ হলো পাঁচ দিনব্যাপী ‘সাসটেইনেবিলিটি উইক ২০২৬’

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর