হোম > কর্পোরেট

নগদে লেনদেন করে স্কুটি জিতে নিলেন ময়মনসিংহের সোহেল

আমার দেশ ডেস্ক

নগদে লেনদেন করে হিরো প্লেজার রিফ্রেশ ১০২ সিসি মোটরসাইকেল জিতে নিয়েছেন ময়মনসিংহের শফিকুল ইসলাম সোহেল। নগদে ফিরে আসা বা নতুন অ্যাকাউন্ট খোলার ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি এই উপহার জিতেছেন।

টেলিভিশন পর্দার প্রিয়মুখ, অভিনেত্রী পারসা ইভানা নগদের পক্ষ থেকে মোটরসাইকেল বিজয়ী শফিকুলের হাতে উপহার তুলে দেন।

অভিনেত্রী পারসা ইভানার কাছ থেকে আকর্ষণীয় উপহার পেয়ে শফিকুল ইসলাম বলেন, ‘প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি! যখন দেখলাম স্কুটি নিয়ে তারা আমার বাসায় চলে এসেছেন, তখন খুবই খুশি হয়েছি। নগদে লেনদেন করার মাধ্যমে আমি এরকম পুরস্কার পাব, ভাবতেও পারিনি।’

‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ শিরোনামে সম্প্রতি একটি ক্যাম্পেইন চালু করেছে নগদ। এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি গ্রাহক ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছেন। পাশাপাশি সারপ্রাইজ রিচার্জ অফারে অংশ নিয়ে বোনাস রিচার্জ পেয়েছেন দুই হাজারের বেশি গ্রাহক। সকাল ৬টা থেকে রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতি মিনিটের প্রথম লেনদেনকারী গ্রাহককে ক্যাশব্যাক প্রদান করা হচ্ছে। এই ক্যাম্পেইনে মেগা পুরস্কার হিসেবে থাকছে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল।

নগদের এই ক্যাম্পেইনে নিয়মিত লেনদেন না করা গ্রাহক যদি নগদে ফিরে লেনদেন করেন এবং কেউ নতুন নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করেন, তাদের জন্য থাকছে প্রতিদিন ক্যাশব্যাকসহ হাজারো পুরস্কার জেতার সুযোগ।

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া