হোম > কর্পোরেট

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন

আমার দেশ অনলাইন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় পরিদর্শন করেন।

এসময় তিনি ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমের বিষয়ে অবহিত হন। পাশাপাশি ফাউন্ডেশনের সামগ্রিক কর্মকাণ্ড দেখে প্রশংসা করেন তিনি।

ফাউন্ডেশনের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যশিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ব্যাংকের সামগ্রিক সুনাম ও মূল্যবোধ ধারণ করে পরিচালিত হওয়ায় তিনি প্রশংসা করেন। এছাড়া তিনি আইবিএফের উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, জেনারেল ম্যানেজার মো. ফায়জুল কবীর ও ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমই

জ্ঞানের ইসলামীকরণে চিন্তা, নৈতিকতা ও আচরণে পরিবর্তন জরুরি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখ রোপন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে নতুন ফিচার চালু

প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম—লিয়াকত আলী

বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ শাহরিয়ার নাফিজের

কসমেটিকস খাতে সেরার স্বীকৃতি পেল রিমার্ক

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি প্রিমিয়ার ব্যাংকের

বাংলাদেশে তৈরি কসমেটিকসে আগ্রহ, রিমার্কের প্যাভিলিয়নে ঢল

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি