হোম > কর্পোরেট

প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

আমার দেশ অনলাইন

২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬৬৯ কোটি টাকার বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এটি এ প্রান্তিকে দেশের সব জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। এ অর্জনের মাধ্যমে দাবি নিষ্পত্তিতে দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হয়েছে।

অসুস্থতা বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, জীবনহানি কিংবা পলিসির মেয়াদপূর্তির মতো সময়ে গ্রাহকদের আর্থিক ভরসা হয়ে ওঠে মেটলাইফ বাংলাদেশের পরিশোধ করা বীমা দাবির অর্থ।

এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বীমা দাবি সময়মতো পরিশোধ করা একটি বীমা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। আমরা গর্বিত যে, দাবি নিষ্পত্তিতে মেটলাইফ বাংলাদেশ বীমা খাতে ধারাবাহিকভাবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।’

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, দাবি নিষ্পত্তিতে দীর্ঘদিন ধরেই বীমা খাতে শীর্ষ অবস্থানে রয়েছে মেটলাইফ বাংলাদেশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫৩ কোটি টাকার দাবি পরিশোধ করেছে, যা দেশের জীবন বীমা খাতে সর্বোচ্চ। এ সময়ে তাদের দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশের বেশি।

মেটলাইফ বাংলাদেশের সহজ ও ঝামেলামুক্ত ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন গ্রাহকেরা। এ ব্যবস্থায় অনলাইনে বীমা দাবি জমা দেওয়ার পর সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যেই দাবি বাবদ অর্থ পরিশোধ করা হয়।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে বীমা সেবা প্রদান করছে মেটলাইফ।

এমএমআর

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা