হোম > কর্পোরেট

প্রখ্যাত চিকিৎসক ডাঃ মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

আমার দেশ অনলাইন

রাজধানী ঢাকায় প্রখ্যাত চিকিৎসক ডাঃ মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর শ্যামলীর ঢাকা হাউজিংয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ডাঃ মহিউদ্দিন আহমেদ ১৯৪৭ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি সাবেক অধ্যক্ষ আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি স্কুল অ্যান্ড কলেজের মরহুম আব্দুর রাজ্জাকের একমাত্র পুত্র।

তিনি ১৯৬৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করে কর্মজীবন শুরু করেন। মহান স্বাধীনতা যুদ্ধের পর তিনি সৌদি সরকারের অধীনে চিকিৎসক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং সেখানে মানবসেবামূলক চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

১৯৮৪ সালে দেশে ফিরে তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন এবং দীর্ঘদিন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আট বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার একমাত্র ছেলে নাসাদ আহমেদ সাফা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ডটকমে উচ্চপদে কর্মরত। পাশাপাশি তিনি একজন লেখক ও কবি। তার মেয়ে মারওয়া চৌধুরী যুক্তরাষ্ট্র সরকারের একজন কর্মকর্তা। তারা উভয়েই বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

ডাঃ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

নারায়ণগঞ্জে ৪ ড্রেজার ও ২ বাল্কহেডসহ ১৫ দুষ্কৃতিকারী আটক

ইবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

ঢাবি ক্রিমিনোলজি বিভাগের ১৩তম ব্যাচের পরিচিতি সভা

গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করলেন ঢাকা ওয়াসার এমডি

মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ডিএনসিসির ৪৫০ এলইডি বাতি স্থাপন

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত হলেন গাকৃবির ভিসি ড. মোস্তাফিজুর রহমান