বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহত্তম অটোমোটিভ প্রদর্শনী ‘৮ম চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৬’। এবারের মোটর ফেস্টের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অটোমোটিভ ব্র্যান্ড নাসির সিনট্যাক্স মোটরস লিমিটেড।
মেলা চলাকালে দর্শনার্থী ও বাইকপ্রেমীদের জন্য নিজেদের প্যাভিলিয়নে আধুনিক প্রযুক্তির পেট্রোল ও ইলেকট্রিক স্কুটার প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। এবারের প্রদর্শনীতে নাসির সিনট্যাক্স মোটরস তাদের জনপ্রিয় মডেলের পাশাপাশি সম্পূর্ণ নতুন মডেলের বাইক ও স্কুটারও তুলে ধরে।
আধুনিক ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির কারণে মেলার প্রথম দিন থেকেই প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
দেশের বাইক কমিউনিটির সদস্য ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সরব উপস্থিতিতে নাসির সিনট্যাক্স মোটরসের প্যাভিলিয়নে ছিল বিশেষ আয়োজন। দর্শনার্থী ও বাইকপ্রেমীদের জন্য আয়োজন করা হয় আকর্ষণীয় বাইক স্টান্ট শো, টেস্ট ড্রাইভ এবং বিভিন্ন মজার গেমস।
এ ছাড়া মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য বিশেষ ‘স্পট বুকিং’ অফার প্রদান করে।
উইজার্ড শোবিজের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ‘৮ম চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৬’ গত ১৫ থেকে ১৭ অক্টোবর চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।