হোম > কর্পোরেট

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া

আমার দেশ অনলাইন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দেশের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন।

ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। এ সময় নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম ও গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ততার উদ্যোগে অংশ নেবেন তিনি।

মঙ্গলবার ঢাকার হোটেল শেরাটনে এ উপলক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন জামাল ভূঁইয়া।

নগদ জানিয়েছে, জামাল ভূঁইয়াকে যুক্ত করার মাধ্যমে তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরতে চায় প্রতিষ্ঠানটি।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘আমি নগদের সঙ্গে কাজ করেছি, ভালো লেগেছে। আজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’

নগদের বিশ্বকাপভিত্তিক আগের একটি ক্যাম্পেইনের কথাও উল্লেখ করেন তিনি। জামাল বলেন, ওই ক্যাম্পেইনটি খুবই চমৎকার ছিল। নগদ দেশের জন্য ভালো কিছু করছে। প্রতিষ্ঠানটি উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনে পরিবর্তন এনেছে।

জামাল ভূঁইয়াকে স্বাগত জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে নগদ।

তিনি বলেন, শুধু জামাল ভূঁইয়া নন, ভবিষ্যতে আরও তারকা খেলোয়াড়কে নগদ পরিবারের সঙ্গে যুক্ত করা হবে। দেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের পাশে থাকার কথাও জানান তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য প্রতিমন্ত্রী

ইউনাইটেড হেলথকেয়ারে দেশের প্রথম রোবোটিক সার্জারি

মানারাত ইউনিভার্সিটিতে ইইই, সিএসই ও এমএ ইন ইংলিশের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন এমপি ফখরুল ইসলাম

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে অধ্যাপক জসিম উদ্দিনের যোগদান

বম্বে সুইটসের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ