হোম > কর্পোরেট

মুন্সীগঞ্জে টংগিবাড়ী কর্মসংস্থান ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

আমার দেশ অনলাইন

কর্মসংস্থান ব্যাংক-এর ২৮৯তম শাখা টংগিবাড়ীতে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার টংগিবাড়ীস্থ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী স্বাগত বক্তব্যে ব্যাংকের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এ বি এম আব্দুস সাত্তার বলেন, কর্মসংস্থান ব্যাংক দেশের ব্যাংকিং খাতে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। তিনি এ অগ্রগতি ধরে রেখে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।

চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান বলেন, টংগিবাড়ী শাখার উদ্বোধন ব্যাংকের জন্য একটি মাইলফলক। তিনি স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান।

এমপি আব্দুস সালাম আজাদ টংগিবাড়ীকে সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করে বলেন, কৃষি, মৎস্য ও ক্ষুদ্র ব্যবসায় ব্যাংকের সহায়তা পেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, এ শাখা উদ্বোধনের মাধ্যমে এলাকার বেকারদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। তিনি নারীদের কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মোস্তফা কামাল মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা, মো. আমিরুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষে অতিথিরা টংগিবাড়ী শাখার উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা