হোম > কর্পোরেট

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি প্রিমিয়ার ব্যাংকের

আমার দেশ অনলাইন

দেশের রপ্তানি খাতকে বহুমুখী করতে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণ করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ. কে. এম. নূরুন্নবী ও অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আবু আলম মহসীন এবং প্রিমিয়ার ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঋণ কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন এবং সাস্টেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোল্লা খবিরুজ্জামান স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের এই পুনঃঅর্থায়ন স্কিমের মূল লক্ষ্য হলো দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নতুন ও সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পের বিকাশে অর্থায়ন নিশ্চিত করা।

চুক্তির আওতায় অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রিমিয়ার ব্যাংক সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ও বিশেষ উন্নয়ন খাতের রপ্তানিকারকদের স্বল্পসুদে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করবে। এর মাধ্যমে নতুন রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, বাংলাদেশ ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের এ সহযোগিতা সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত এবং উদীয়মান রপ্তানিমুখী শিল্পে সাশ্রয়ী অর্থায়নের প্রবাহ বাড়াতে সহায়ক হবে। এতে দেশের রপ্তানি খাতের বহুমুখীকরণের পাশাপাশি স্থানীয় কাঁচামালের ব্যবহার বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, দীর্ঘমেয়াদে এ উদ্যোগ দেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অর্থনীতিতে শিল্পের বৈচিত্র্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশে তৈরি কসমেটিকসে আগ্রহ, রিমার্কের প্যাভিলিয়নে ঢল

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

যশোরে ভিডিপি দলনেতাদের সাহসিকতায় ৮ মাসের পলাতক আসামি আটক

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের