হোম > কর্পোরেট

এএফডি প্রতিনিধিদলের বিপিপিএ’র ই-জিপি সিস্টেম পরিদর্শন

আমার দেশ অনলাইন

ফ্রান্সের উন্নয়ন সংস্থা অ্যাজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমেন্ট (এএফডি)-এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) পরিদর্শন করে দেশের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের কার্যক্রম, পরিচালনা পদ্ধতি এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে অবহিত হয়েছে।

বিপিপিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ পরিদর্শনকালে সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে বিপিপিএ’র পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন প্রতিনিধিদলকে স্বাগত জানান।

সোমবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে এএফডি প্রতিনিধিরা বাংলাদেশে সংস্থার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর ক্রয় কার্যক্রমকে জাতীয় ই-জিপি সিস্টেমের সাথে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

বিপিপিএ’র পরিচালক জানান, ই-জিপি প্ল্যাটফর্ম ব্যবহার করতে হলে উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক।

তিনি বলেন, ২০১১ সালে ই-জিপি সিস্টেম চালুর পর থেকে এ পর্যন্ত ২৪টি উন্নয়ন সহযোগী সংস্থা এই প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়েছে। যা আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের মধ্যে বাংলাদেশের ই-জিপি সিস্টেমের প্রতি ক্রমবর্ধমান আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন।

পরে ই-জিপির এনহ্যান্সমেন্ট, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইওএম) প্রকল্পের টিম লিডার নাজমুল ইসলাম ভূঁইয়া প্রতিনিধিদলের সামনে ই-জিপি সিস্টেমের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা করেন।

তিনি দরপত্র আহ্বান থেকে চুক্তি সম্পাদন ও ব্যবস্থাপনা পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল ক্রয় প্রক্রিয়া, সিস্টেমের বিভিন্ন কার্যক্রম এবং সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, প্রতিযোগিতা ও সুশাসন নিশ্চিত করতে ই-জিপি সিস্টেমের ভূমিকা তুলে ধরেন।

শিশু-কিশোরদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে: আলী আফজাল

সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে বিপিপিএর পরামর্শ সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু

ড্যাফোডিলে শেষ হলো পাঁচ দিনব্যাপী ‘সাসটেইনেবিলিটি উইক ২০২৬’

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশের বাজারে ফর্টিফায়েড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী

দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে আরই১০০-তে আকিজ বশির গ্রুপ

আইএবি নির্মাণ মেলায় নাসির সিনটেক্স গ্রুপের পণ্য প্রদর্শনী

রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর পাশে স্বপ্ন, স্বাবলম্বী করতে উপহার দেবে গাভী

‘জীবনবদলের রেসিপি’ থিমে শুরু হলো সেরা রাঁধুনী সিজন ৯