হোম > কর্পোরেট

বিইউপি এবং ওসমানি সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং ওসমানি সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (ওসিপিএএসএস)-এর মধ্যে ৮ ডিসেম্বর বিইউপি এর ভিআইপি লাউঞ্জে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের মাঝে একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক জ্ঞান ও সম্পদ বিনিময়ের দ্বার উন্মোচন করবে।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি, বিইউপির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং ওসিপিএএসএস-এর একটি প্রতিনিধিদল উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী তালুকদার, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, ডিন, ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র‍্যাটেজিক স্টাডিজ, বিইউপি এবং ওসিপিএএসএস-এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান, আরসিডিএস, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি (অবসরপ্রাপ্ত) তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে রিহ্যাবের দোয়া মাহফিল

৫০ বছর পূর্তিতে এক কোটি গাছ লাগাবে গ্রামীণ ব্যাংক

নদীভাঙন ও ভূমিক্ষয় রোধে কার্যকর হতে পারে বিন্না ঘাস: পানিসম্পদমন্ত্রী

খালেদা জিয়ার জন্মদিনে রিহ্যাবের দোয়া মাহফিল

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্বাক্ষর

আকিজ বশির কেবলস সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সেরা পরিবেশকদের সম্মাননা

বিকাশের মাধ্যমে আইডিএলসিতে মুহূর্তেই এফডিআর খোলার সুবিধা

২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী

ইউসিবির সঙ্গে ভিসার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক