হোম > কর্পোরেট

ওজনে কম পণ্য বাজারজাত: নাবিস্কো বিস্কুটকে ২ লাখ টাকা জরিমানা

আমার দেশ অনলাইন

মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত করা এবং একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার ঢাকা মহানগরের তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮'-এর ধারা ২৪(৪১) অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযান চলাকালে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়কে উল্লেখিত ওজন নিবন্ধন সনদ অনুযায়ী যাচাই করা হয়। এতে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার পাশাপাশি প্রচলিত আইনেরও লঙ্ঘন।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার নির্দেশনা দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। এ সময় বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা (সিএম), পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানায়, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে সংস্থাটির মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দুর্গাপূজায় ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

চট্টগ্রাম সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

পথশিশুদের পাঠদান থেকে বহুমুখী মানবিক কার্যক্রম, ১৫ বছরে মাস্তুল ফাউন্ডেশন

চট্টগ্রাম মোটর ফেস্টে নাসির সিনট্যাক্সের জমকালো উপস্থিতি

শিশু-কিশোরদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে: আলী আফজাল

সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে বিপিপিএর পরামর্শ সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু

ড্যাফোডিলে শেষ হলো পাঁচ দিনব্যাপী ‘সাসটেইনেবিলিটি উইক ২০২৬’

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর