হোম > কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ কর্মশালার উদ্বোধন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আমার দেশ।

‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে এ কর্মশালা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে টিকে থাকতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি উন্নয়ন অত্যন্ত জরুরি। তিনি অংশগ্রহণকারীদের এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে উন্নত ও প্রতিযোগিতামূলক গ্রাহকসেবা নিশ্চিতকরণ, মানসম্মত ব্যবসা সম্প্রসারণ এবং ব্যাংকের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ জেনারেল ব্যাংকিং কার্যক্রমে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া