হোম > কর্পোরেট

বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ দেবে বার্জার ট্রেনিং ইন্সটিটিউট ও এনএইচআরডিএফ

ডেকোরেটিভ পেইন্টারদের

আমার দেশ অনলাইন

ডেকোরেটিভ পেইন্টারদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) এবং বার্জার ট্রেনিং ইন্সটিটিউট (বিটিআই)–এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তির আওতায় ডেকোরেটিভ পেইন্টারদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে নির্মাণ ও পেইন্ট শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে এনএইচআরডিএফ–এর পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. খায়েরুজ্জামান মজুমদার। অন্যদিকে বিটিআই–এর পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এবং বার্জার পেইন্টস বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা মো. সালাউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা জানান, সরকারের সঙ্গে প্রথম চুক্তির আওতায় ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল-২’ শর্ট কোর্সের সাতটি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় একই কোর্স নবায়নের পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহীতেও দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে মো. সালাউদ্দিন আহমেদ বলেন, “সরকারের সঙ্গে প্রথমবারের চুক্তির আওতায় লেভেল-২ শর্ট কোর্সের সাতটি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয়বারের মতো এই কোর্স নবায়নের পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহীতেও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে যৌথভাবে কাজ করার উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ তৈরি হবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক পেইন্ট শিল্পে একমাত্র নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে বার্জার ট্রেনিং ইন্সটিটিউট (বিটিআই) ২০১৬ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার পেইন্টারকে প্রশিক্ষণ ও দক্ষতার সনদ প্রদান করেছে।

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া