হোম > করপোরেট

পদ্মা অয়েল পিএলসি. এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

পদ্মা অয়েল পিএলসি.-এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা পদ্মা অয়েল পিএলসি.-এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা ৩ জানুয়ারি ২০২৬ তারিখে সকাল ১১:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

পদ্মা অয়েল পিএলসি.-এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব জনাব এ কে এম জাফর উল্লা খান সভায় সভাপতিত্ব করেন।

কোম্পানির পরিচালক জনাব গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, জনাব মাহবুবা পান্না, জনাব মোঃ জাকির হোসেন, জনাব মোঃ তারিকুল ইসলাম খান, ড. এ কে এম আজাদুর রহমান, জনাব মোঃ রইস উদ্দিন ভূঁইয়া শাহীন, জনাব কুতুবউদ্দিন আকতার রশিদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মফিজুর রহমান, সিএফও জনাব কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ ও কোম্পানি সচিব জনাব আলী আবছার এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের সাথে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান জনাব এ কে এম জাফর উল্লা খান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মফিজুর রহমান সম্মানিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন।

সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬০% হারে নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন প্রদান করা হয়। পরিশেষে, সম্মানিত চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করে।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল