হোম > কর্পোরেট

পরিবেশবান্ধব হলো ব্লকের ব্যবহার বাড়াতে মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের বৈঠক

আমার দেশ অনলাইন

পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে হলো ব্লকের ব্যবহার বৃদ্ধি এবং নির্মাণ খাতে এর প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্প্রসারণ এবং নির্মাণ খাতে হলো ব্লকের প্রয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

সভায় পরিবেশ সুরক্ষা ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে নির্মাণ খাতে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্মাণকাজে হলো ব্লকের ব্যবহার সম্প্রসারণ এবং এর প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্মাণ খাতে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানো পরিবেশ সুরক্ষা ও টেকসই নগরায়ণের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে হলো ব্লকের ব্যবহার সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে সভায়।

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ঘোষণা, আজীবন সম্মাননা পেলেন দুই বরেণ্য লেখক

টঙ্গীতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন

সরকার ও এনজিওর যৌথ উদ্যোগেই নিশ্চিত হবে সাশ্রয়ী চোখের চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের সব ব্যাংকিং সেবা মিলবে ১৫ অক্টোবর থেকে

শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী