হোম > কর্পোরেট

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬

আমার দেশ অনলাইন

উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) আয়োজিত সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের সমাপনী ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২ জুলাই ক্লাবের ফাদার পেইশোটো ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

ক্লাবের ৫৭ জন সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৯-বল পুল ও ১০-রেড বল স্নুকার—দুইটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।

৯-বল পুল বিভাগে ফাহিম ফিরোজ (ব্যাচ-২০০২) চ্যাম্পিয়ন, তানিম মো. মাশরুর আলম (ব্যাচ-২০০২) রানারআপ এবং ফরহাদ হোসেন (ব্যাচ-২০০৫) তৃতীয় স্থান অর্জন করেন। এ ছাড়া ‘সেরা উদীয়মান ৯-বল পুল খেলোয়াড়-২০২৬’ নির্বাচিত হন মাহফুজুর রহমান (ব্যাচ-১৯৯৫)।

অন্যদিকে, ১০-রেড বল স্নুকার বিভাগে তানিম মো. মাশরুর আলম (ব্যাচ-২০০২) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ফরহাদ হোসেন (ব্যাচ-২০০৫) রানারআপ এবং আশওয়ার হোসেন (ব্যাচ-১৯৯৮) তৃতীয় স্থান লাভ করেন। ‘সেরা উদীয়মান স্নুকার খেলোয়াড়-২০২৬’ নির্বাচিত হন মো. মাহবুবুল হক (ব্যাচ-১৯৯৪)।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে। পাশাপাশি নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের একটি চমৎকার সুযোগ তৈরি হয়।” তিনি ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএনবিএলের কার্যনির্বাহী কমিটির (ক্রীড়া) সদস্য আবু সালেহ মো. সায়েম। এতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, খেলোয়াড়, সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য কনকর্ড গ্রুপ, এলিট হাই-টেক ইন্ডাস্ট্রিজ, নটরডেম ’৯১ ব্যাচ, ট্রিপনেস্ট, ট্রাভেল আর্কিটেক্ট, ফ্যান্টাসি কিংডম, ফয়েজ লেক কনকর্ড, গ্র্যাবগো, একমি, ফিরোজ স্কিন কেয়ার, টার্কিশ আদানা কাবাবসহ সব স্পন্সর প্রতিষ্ঠান এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সিএনবিএল।

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা

ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে ‘মাস্তুল মেহমানখানা’

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

মার্কেন্টাইল ব্যাংকে এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ

বিএসআইসির এমডি-সিইও হলেন ওয়াইজ রহিম

বেবিচক সদরদপ্তর ও শাহজালালে কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া