হোম > করপোরেট

মেটলাইফের চিকিৎসা বিমা সুরক্ষা পাবেন ইউনিলিভার বাংলাদেশের কর্মীরা

আমার দেশ অনলাইন

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চার শতাধিক নিজস্ব কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসা বিমা সুরক্ষা দিতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

এ চুক্তির আওতায় ইউনিলিভার বাংলাদেশের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি, চিকিৎসকের পরামর্শ এবং বিমার আওতাভুক্ত অন্যান্য চিকিৎসাসেবার খরচের জন্য আর্থিক সুবিধা পাবেন। এর ফলে চিকিৎসাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যয় মেটাতে তারা আর্থিক সহায়তা পাবেন।

দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বিমা পরিকল্পনা, আধুনিক ডিজিটাল সেবা, ক্যাশলেস হাসপাতালে ভর্তির সুবিধা এবং আর্থিক সক্ষমতার কারণে ইউনিলিভার তাদের বিমা সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফকে বেছে নিয়েছে। ২০২৫ সালে মেটলাইফ ২ হাজার ৮৫৩ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। আর ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটি পরিশোধ করেছে ১ হাজার ৩৮৪ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই জীবন বিমা খাতে সর্বোচ্চ দাবি পরিশোধ করেছে মেটলাইফ।

এ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীরাই প্রতিষ্ঠানের সাফল্যের মূল শক্তি। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চিকিৎসা বিমা সংক্রান্ত এ অংশীদারিত্বের মাধ্যমে কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি আমাদের অঙ্গীকার আরও জোরালো হচ্ছে। এর মাধ্যমে তাঁরা মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা লাভ করবেন।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “চিকিৎসার খরচ মেটাতে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সহায়তা কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক দুশ্চিন্তা কমাতে এবং মানসিক স্বস্তি দিতে পারে। ইউনিলিভার বাংলাদেশের কর্মীদের এ নিশ্চয়তা দিতে প্রতিষ্ঠানটির পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।”

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি। সৌন্দর্য ও সুস্থতা, ব্যক্তিগত পরিচর্যা, গৃহস্থালি পরিচর্যা এবং পুষ্টি খাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্য রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহককে বিমাসেবা দিচ্ছে। এ ছাড়া ৯০০টির বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা মেটলাইফের বিমা সুবিধার আওতায় রয়েছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, সিএফও অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির, হেড অব লিগ্যাল অ্যান্ড হোম কেয়ার জেনারেল কাউন্সেল, বাংলাদেশ আবদুল্লাহ জোবায়ের এবং হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং লিড ডা. আফরোজা আমিন।

মেটলাইফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মুশফিকুর রায়হান এবং ম্যানেজার শাফায়েত ভূঁইয়া।

বাকলিয়ায় সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবায় বিএসআরএমের নতুন ডায়াগনস্টিক সেন্টার

বিএমইউতে রোবটিক সার্জারি নিয়ে সিএমই অনুষ্ঠিত

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য বিশেষ বরাদ্দ চেয়ে আবেদন

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান

ফাইনালে পুলিশকে হারিয়ে শিরোপা জিতল আনসার

এলজিইডির ক্রিম্প-ক্রিলিকের কার্যক্রম পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন

‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ পৌঁছাতে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ডিবিএল ও ব্রাইট সিরামিকসের

এএমএল-সিএফটি গভর্নেন্স বিষয়ে কর্মশালার আয়োজন বিকাশের

সাংবাদিকতা বিভাগের আয়োজনে মানারাত ইউনিভার্সিটিতে ফ্যাক্ট-চেকিং কোর্সের সনদ প্রদান

ঢাকায় পাঁচ শিল্পীর রঙে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’