হোম > কর্পোরেট

৬৬ শাখা-উপশাখাকে পুরস্কৃত করলো এনআরবিসি ব্যাংক

কাসা ক্যাম্পেইনে শতভাগের বেশি লক্ষ্য অর্জনকারী

আমার দেশ অনলাইন

এনআরবিসি ব্যাংকের বিনা ও স্বল্প ব্যয়ের চলতি ও সঞ্চয়ী হিসাব (কাসা) সংগ্রহে শতভাগের বেশি লক্ষ্যমাত্রা অর্জনকারী ৬৬টি শাখা ও উপশাখাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন 'বিজকন ২০২৬'এ শাখা-উপশাখা প্রধানদের হাতে সার্টিফিকেট তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো.আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ ও উপব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যাংকের মুনাফা অর্জনের সক্ষমতা বাড়ানোর লেক্ষ গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ১০০ দিনের 'কাসা ক্যাম্পেইন' করা হয়। এই ক্যাম্পেইন উপলেক্ষ ব্যাংকের শাখা-উপশাখাগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে তারুন্যের উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন্স অনুষ্ঠানের আয়োজন করে। উৎসবমুখর এই আয়োজনগুলোর মাধ্যমে ব্যাংকের আমানতের পরিমান ২১ হাজার কোটি টাকা এবং আমানত হিসাব সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, টেকসই মুনাফা নিশ্চিত করার েক্ষত্রে বিনা ও স্বল্প ব্যয়ের আমানত সবচেয়ে গুরুত্বপূণ নিয়ামক হিসেবে কাজ করে। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধমে এনআরবিসি ব্যাংকের চলতি ও সঞ্চয় আমানত হিসাব বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি বলেন, আমরা মনে করি, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি প্রদান করার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি প্রদান করাটাও সুশাসনের অংশ। আমাদের লক্ষ্য সর্বেক্ষত্রে সুশাসন নিশ্চিত করে এনআরবিসি ব্যাংককে আমানতকারীদের জন্য নিরাপদ ও বিশ্বস্ত ব্যাংক হিসেবে গড়ে তোলা।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান এমএসএমই অর্থায়ন সম্প্রসারণ, বিনা ও স্বল্প খরচের আমানত সংগ্রহ এবং ব্যাংকিং সেবা বঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভূক্তির ওপর গুরুত্ব দিয়ে বলেন, ব্যক্তিগত এবং প্রতিটি শাখা-উপশাখাকে প্রদত্ত নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বিসিকের উদ্যোগে উদ্যোক্তা প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইদহে এনআরবিসি ব্যাংকের ৩৫ কোটি টাকার কৃষিঋণ বিতরণ

বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইডির ক্রিম প্রকল্পে জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান

আফতাবনগরে পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি

ফারইস্ট চেয়ারম্যানকে কর্মকর্তাদের শুভেচ্ছা

ঢাবিতে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির দায়িত্ব হস্তান্তর

মধুমতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মোংলা বন্দরের সুরক্ষায় কাজ করছে কোস্ট গার্ড