হোম > কর্পোরেট

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দিলেন সাইফুল ইসলাম

আমার দেশ অনলাইন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগদান করেছেন সাইফুল ইসলাম। গত ২৭ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ১১ মে এ নিয়োগ অনুমোদন করে।

রোববার অনুষ্ঠিত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৮৭তম সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে যোগদান করেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান।

সাইফুল ইসলাম এর আগে বাংলাদেশ ব্যাংক-এ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু

ড্যাফোডিলে শেষ হলো পাঁচ দিনব্যাপী ‘সাসটেইনেবিলিটি উইক ২০২৬’

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশের বাজারে ফর্টিফায়েড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী

দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে আরই১০০-তে আকিজ বশির গ্রুপ

আইএবি নির্মাণ মেলায় নাসির সিনটেক্স গ্রুপের পণ্য প্রদর্শনী

রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর পাশে স্বপ্ন, স্বাবলম্বী করতে উপহার দেবে গাভী

‘জীবনবদলের রেসিপি’ থিমে শুরু হলো সেরা রাঁধুনী সিজন ৯

সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত