হোম > কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন

আমার দেশ অনলাইন

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নূরুল আলম এফসিএস রচিত ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর বনানীতে অবস্থিত প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল-আমীনসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্যান্য কর্মকর্তারা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বর্তমান সময়ে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্সের গুরুত্বের কথা বলেন। বইটি ব্যাংকিং ও করপোরেট খাতের পেশাজীবী, শিক্ষার্থী এবং গবেষকদের জন্য একটি মূল্যবান রেফারেন্স হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, লেখক তার দীর্ঘ কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা, জ্ঞান ও পর্যবেক্ষণ বইটিতে তুলে ধরেছেন, যা পাঠকদের বিষয়গুলো গভীরভাবে বুঝতে এবং বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে সহায়তা করবে।

লেখক এম নূরুল আলম এফসিএস বইটি নিয়ে তার অভিজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন, দীর্ঘ পেশাগত জীবনে করপোরেট গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই বইটি লেখার অনুপ্রেরণা পেয়েছি।

তিনি আরো জানান, বইটির একটি স্মারক কপি তিনি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে হস্তান্তর করেছেন। এ সময় অর্থমন্ত্রী বইটির প্রকাশ উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এআরবি

ড্যাপ লঙ্ঘন ও খাল দখলের অভিযোগে স্বদেশ প্রোপার্টিজের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে মাসে নগদে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

স্মরণে প্রয়াত আব্দুল মোনেম

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

হাম আক্রান্তদের চিকিৎসায় বিশেষায়িত সেবা চালু ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে

ঈদুল আজহায় ক্লেমনে ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইন

রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুল আমিন

পশু কেনাকাটায় প্রাইম ব্যাংকের বাংলা কিউআর পেমেন্ট চালু