হোম > কর্পোরেট

‘শনিবারের অঙ্গীকার’ ক্যাম্পেইনে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ থেকে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে এবং সংশ্লিষ্ট কীটতত্ত্ববিদ ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের উপস্থিতিতে আজ বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়। ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর এবং উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক মাঠপর্যায়ে উপস্থিত থেকে এ কার্যক্রম তদারকি করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ১, ৫, ১৩, ১৯, ৩০ ও ৩৮ নম্বর ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ কার্যক্রমে প্রায় ১১০ জন মশক কর্মী অংশগ্রহণ করেন। মাঠপর্যায়ে ফগার মেশিন, হ্যান্ড স্প্রে মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত ও অব্যবহৃত পাত্র অপসারণ, আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার, লার্ভা ধ্বংস কার্যক্রম পরিচালনা, লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি নগরবাসীকে বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে একইসাথে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, খাল এবং নগরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। শহরজুড়ে পরিচালিত এ কার্যক্রমে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কমপক্ষে ২০০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন।

ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে “শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার” ক্যাম্পেইন শুরু করা হয়েছে। আগামী ৩০ মে পর্যন্ত প্রতি শনিবার এ কর্মসূচি চলমান থাকবে।

Institute of Epidemiology, Disease Control & Research (IEDCR) এবং স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২৫টি ওয়ার্ড এডিস মশার সূচকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মার্চ ২০২৬ থেকে মে ২০২৬ পর্যন্ত প্রতি শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধারাবাহিকভাবে এ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএনসিসির পক্ষ থেকে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

আইআইইউসির ২৬৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

নারায়ণগঞ্জে ৪ ড্রেজার ও ২ বাল্কহেডসহ ১৫ দুষ্কৃতিকারী আটক

ইবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

ঢাবি ক্রিমিনোলজি বিভাগের ১৩তম ব্যাচের পরিচিতি সভা

গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করলেন ঢাকা ওয়াসার এমডি

মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ডিএনসিসির ৪৫০ এলইডি বাতি স্থাপন

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন