হোম > কর্পোরেট

উত্তরায় মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

আমার দেশ অনলাইন

রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনের নিচতলায় ‘মেট্রোরেল ভবন উপশাখা’ নামে সোনালী ব্যাংক পিএলসির একটি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) মো. শওকত আলী খান এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম।

নতুন এ উপশাখাটি সোনালী ব্যাংকের উত্তরা জনপথ শাখার নিয়ন্ত্রণাধীন শহর উপশাখা হিসেবে পরিচালিত হবে। এর মাধ্যমে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারী, মেট্রোরেল সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

উপশাখার উদ্বোধন উপলক্ষে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস, ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. মাহফুজুর রহমান, ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন চৌধুরী, পরিচালক (প্রশাসন) এ.কে.এম. খায়রুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেট্রোরেল দেশের আধুনিক গণপরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। এ প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে সোনালী ব্যাংকের উপশাখা চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সংশ্লিষ্ট সেবাগ্রহীতারা সহজে ও দ্রুত ব্যাংকিং সুবিধা পাবেন। একই সঙ্গে ডিজিটাল ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং নতুন উপশাখার সফল কার্যক্রম কামনা করেন।

ইউসিবির ৪৩তম এজিএম সম্পন্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন মোহাম্মদ আলী

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

মানারাত ইউনিভার্সিটিতে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার, সমঝোতা স্মারক স্বাক্ষর

স্বপ্নতে আম উৎসব, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া

প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ নিয়ে এলো অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম

আবাসন খাতে সহায়ক করনীতি পুরো অর্থনীতিকেই উপকৃত করবে

পবিপ্রবির নতুন ভিসি ড. হেমায়েত জাহান

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ উপাচার্য

জীবনের কঠিন মুহূর্তগুলোতে নিয়োগদাতাদের পাশে চান কর্মীরা