হোম > কর্পোরেট

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আমার দেশ অনলাইন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর একটি প্রতিনিধিদল।

শুক্রবার ডুয়েটে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদল নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাতে দেশের জ্বালানি নিরাপত্তা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি বলেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, বৈশ্বিক উষ্ণায়ন এবং প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার বিকাশ এখন সময়ের দাবি।

উপাচার্য আরও বলেন, উন্নত দেশগুলোর সহযোগিতা ও দক্ষ মানবসম্পদ তৈরি করে এ খাতে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে। তিনি জানান, ডুয়েটের দক্ষ গ্র্যাজুয়েটরা ইতোমধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও অনেকে কর্মরত আছেন।

তিনি আরও বলেন, দেশের অন্যতম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে ডুয়েট ভবিষ্যতেও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে এবং এনপিসিবিএলের সঙ্গে যৌথ সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে।

এ সময় ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এনপিসিবিএল প্রতিনিধিদলে ছিলেন কোম্পানি সচিব এস. আব্দুর রশিদ এফসিএস, ব্যবস্থাপক মো. ওয়াজিহুর রহমান ও মো. আব্দুস সোবহান, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো. সোহেল রানা, ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট এস.এম. মাহমুদ আরাফাত এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সুপারিনটেনডেন্ট মো. গোলাম শাহীনুর ইসলামসহ অনেকে।

উল্লেখ্য, এনপিসিবিএল (NPCBL) বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ ভবিষ্যতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে।

বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজসহ ফুটবলার হামজা চৌধুরীর ত্রিমুকুট

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা

ডুয়েটে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইকবালকে সংবর্ধনা

ইসলামী ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত হয়েছে

ঈদে ফ্রিজে সবচেয়ে বড় অফার হাউজ অব বাটারফ্লাই

বিইউপিতে বিইউপি ক্যারিয়ার অ্যান্ড অ্যাডুকেশন ফেস্ট অনুষ্ঠিত

প্রতিবন্ধীদের জন্য সুযোগ তৈরিতে ব্র্যাক ব্যাংক ও বিবিডিএনের নতুন উদ্যোগ

সোনালী ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা

বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ দেবে বার্জার ট্রেনিং ইন্সটিটিউট ও এনএইচআরডিএফ