হোম > কর্পোরেট

বার্জার পেইন্টসের নতুন এমডি মহসিন হাবিব চৌধুরী

আমার দেশ ডেস্ক

মহসিন হাবিব চৌধুরী ও রুপালি হক চৌধুরী

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদ সম্মানিত স্টেকহোল্ডারদের অবগত করার জন্য আনন্দের সাথে জানাচ্ছে যে, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে মহসিন হাবিব চৌধুরীকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পাঁচ (৫) বছরের জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা ০১ আগস্ট ২০২৬ হতে কার্যকর হবে।

উক্ত নিয়োগ ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪ ও বাংলাদেশের প্রযোজ্য অন্যান্য আইন ও বিধিবিধানের অধীন থাকবে।

মহসিন হাবিব চৌধুরী বর্তমানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯৫ সালে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ যোগদান করেন এবং পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বিক্রয়, বিপণন এবং অপারেশনাল ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি ও বাজার নেতৃত্ব প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

একই সভায় পরিচালনা পর্ষদ আরও সিদ্ধান্ত গ্রহণ করে যে, মিসেস রুপালি হক চৌধুরী-কে এক্সিকিউটিভ ডিরেক্টর, বিপিবিএল সাবসিডিয়ারিজ; কো-অর্ডিনেশন ডিরেক্টর, জয়েন্ট ভেঞ্চারস; এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ দুই (২) বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, যা ০১ আগস্ট ২০২৬ তারিখ হতে কার্যকর হবে এবং প্রযোজ্য আইন, বিধি ও প্রবিধানের অধীন থাকবে।

মিসেস রুপালি হক চৌধুরী ০১ জুলাই ২০০২ তারিখে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ যোগদান করেন এবং ২০০৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে কোম্পানি উল্লেখযোগ্য সম্প্রসারণ ও রূপান্তরের বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করেছে এবং তিনি শক্তিশালী কৌশলগত নেতৃত্ব প্রদান করেছেন।

পরিচালনা পর্ষদ মহসিন হাবিব চৌধুরী এবং মিসেস রুপালি হক চৌধুরীর প্রতি তাঁদের অসাধারণ নেতৃত্ব, নিষ্ঠা এবং কোম্পানির প্রতি অমূল্য অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে এবং ভবিষ্যতেও তাঁদের দিকনির্দেশনায় কোম্পানি টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্যের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করছে।

-প্রেস বিজ্ঞপ্তি

বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান

ইবনে সিনা ট্রাস্ট ও সমবায় অধিদপ্তরের করপোরেট চুক্তি স্বাক্ষর

বাবা দিবসে কমফোর্ট জোনের বাইরের জীবনের গল্প বলল গ্রী এসি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

উত্তরের ২৭, দক্ষিণের ২৯ খাল দখলমুক্তের ঘোষণা প্রতিমন্ত্রীর

বিপিপিএ- এর সঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতবিনিময়

ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্তদের মতবিনিময়

ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজউক-রিহ্যাব উচ্চ পর্যায়ের বৈঠক