হোম > কর্পোরেট

প্রোটন গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

আমার দেশ অনলাইন

প্রাইম ব্যাংক পিএলসি এবং র‌্যানকন কারস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা প্রোটন ব্র্যান্ডের গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় সুবিধা পাবেন।

এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে র‌্যানকন কারস লিমিটেডের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং র‌্যানকন কারস লিমিটেডের ডিরেক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের সম্মানিত গ্রাহকরা র‌্যানকন কারস লিমিটেড থেকে প্রোটন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় মূল্যছাড় ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন বলে জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং র‌্যানকন কারস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হোসেন মাশনুর চৌধুরী। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উন্নত ও লাইফস্টাইলভিত্তিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে। একইসঙ্গে সহজ আর্থিক সমাধান ও বিশেষ সুবিধার মাধ্যমে গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে এই উদ্যোগ।

প্রাইম ব্যাংক জানায়, গ্রাহকদের প্রয়োজন ও জীবনমানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও বিভিন্ন খাতে আকর্ষণীয় সুবিধা ও উদ্ভাবনী সেবা চালু করা হবে।

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা

ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে ‘মাস্তুল মেহমানখানা’

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

মার্কেন্টাইল ব্যাংকে এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ

বিএসআইসির এমডি-সিইও হলেন ওয়াইজ রহিম

বেবিচক সদরদপ্তর ও শাহজালালে কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া