হোম > কর্পোরেট

পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের ১ম ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

পূবালী ব্যাংক পিএলসির ঢাকার কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণ অঞ্চলের সকল শাখা, উপশাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘১ম ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম।

আজকের ব্যবস্থাপক সম্মেলন একযোগে সারা বাংলাদেশে পূবালী ব্যাংকের সকল অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী ব্যাংকের চলমান অগ্রগতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার বিস্তারে ব্যবস্থাপকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, পূবালী ব্যাংক দেশের আর্থিক খাতে আস্থা ও বিশ্বাসের প্রতীক। গ্রাহকসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে আমাদের প্রতিটি শাখাকে একযোগে কাজ করতে হবে। ব্যাংকের ৬৭ বছরের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।-সংবাদ বিজ্ঞপ্তি

আইআইইউসির ২৬৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

নারায়ণগঞ্জে ৪ ড্রেজার ও ২ বাল্কহেডসহ ১৫ দুষ্কৃতিকারী আটক

ইবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

ঢাবি ক্রিমিনোলজি বিভাগের ১৩তম ব্যাচের পরিচিতি সভা

গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করলেন ঢাকা ওয়াসার এমডি

মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ডিএনসিসির ৪৫০ এলইডি বাতি স্থাপন

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন