হোম > কর্পোরেট

সারা দেশে ২০০ বইমেলার আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

আমার দেশ অনলাইন

মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ২০২৭ সালের মধ্যে সারা দেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র। দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক চর্চা এবং বই পড়ার অভ্যাস তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে এ ভ্রাম্যমাণ বইমেলাগুলো সারা দেশের জেলা শহরগুলোতে সফর করবে। সেখানে বইয়ের সমৃদ্ধ সংগ্রহ থেকে পাঠকরা তাদের পছন্দের বই দেখতে এবং কিনতে পারবেন। পাশাপাশি, সাহিত্য ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণও করতে পারবেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, একটি জাতির সত্যিকার উন্নতি নিহিত থাকে বইয়ের প্রতি তার ভালোবাসের মধ্যে। মানুষের দোরগোড়ায় ভিন্ন ভিন্ন বিষয়ের মানসম্মত বই পৌঁছে দেওয়ার মাধ্যমে এই ভ্রাম্যমাণ মেলাগুলো বই পড়াকে আরও সহজ করে তুলছে। এটি মানুষের মধ্যে কৌতূহল, চিন্তাশীলতা এবং মুক্তবুদ্ধির চর্চা বাড়াতেও সাহায্য করবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, মেটলাইফ ফাউন্ডেশন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সারা দেশের মানুষের কাছে সংস্কৃতি ও বই পৌঁছে দেওয়ার জন্য আবারও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

এনিয়ে টানা দ্বিতীয় বছরের মতো এই দুই প্রতিষ্ঠান একসাথে কাজ করছে। ২০২৫ সালে, মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ১২৮টিরও বেশি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করা হয়েছিল যেখানে ২ লাখেরও বেশি দর্শনার্থী অংশ নিয়েছিলেন।

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া