হোম > কর্পোরেট

কাগতিয়া দরবারের ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল সম্পন্ন

আমার দেশ অনলাইন

পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ-এ ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

গত শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব বলেন, তাকওয়া, পরহেজগারিতা ও আত্মশুদ্ধি অর্জনের অবারিত সুযোগ নিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান আমাদের মাঝে সমাগত হয়েছে।

এ মাসেই প্রিয় রাসূল (দ.)-এর ওপর নাজিল হয়েছে হেদায়তময় মহাগ্রন্থ আল-কোরআন এবং এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর।

তিনি বলেন, কোরআনের আলোয় জীবন আলোকিত করার লক্ষ্যে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলের প্রবর্তন করেন। তাঁর তরিক্বত কোরআনময় জীবনেরই প্রতিফলন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী এবং মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

এ বছর খতমে কোরআন মাহফিলে ১৬ হাজার ১৩২টি খতমে কোরআন, ৬৩৪টি তাহলিল, ৮১টি খতমে ইউনূচ এবং ৩৯টি দরূদে সাইফুল্লাহ আদায় করা হয়।

মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

নারায়ণগঞ্জে ৪ ড্রেজার ও ২ বাল্কহেডসহ ১৫ দুষ্কৃতিকারী আটক

ইবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

ঢাবি ক্রিমিনোলজি বিভাগের ১৩তম ব্যাচের পরিচিতি সভা

গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করলেন ঢাকা ওয়াসার এমডি

মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ডিএনসিসির ৪৫০ এলইডি বাতি স্থাপন

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত হলেন গাকৃবির ভিসি ড. মোস্তাফিজুর রহমান