হোম > কর্পোরেট

প্রাইম ব্যাংকের সঙ্গে রায়ো বিল্ড ডেভলপমেন্টের চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন

প্রাইম ব্যাংক পিএলসি এবং বায়ো বিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বায়ো বিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রকল্পে বুকিং করলে বিশেষ গিফট সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি পূর্বাচলে বায়ো বিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় সেবা ও মূল্য সংযোজিত সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বায়ো বিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সুজল আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের প্রধান তাকিয়ান চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া বায়ো বিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের উপদেষ্টা কর্নেল মো. মনিরুল ইসলাম, পিএসসি (অব.), হেড অব সেলস (জিএম) এস এম আবু সুফিয়ানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংক জানায়, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা, উন্নত লাইফস্টাইল সেবা এবং আরও সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি আরও শক্তিশালী হলো। একই সঙ্গে শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন নতুন মূল্য সংযোজিত সুবিধা প্রদান অব্যাহত রাখবে ব্যাংকটি।

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা

ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে ‘মাস্তুল মেহমানখানা’

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

মার্কেন্টাইল ব্যাংকে এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ

বিএসআইসির এমডি-সিইও হলেন ওয়াইজ রহিম

বেবিচক সদরদপ্তর ও শাহজালালে কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া