হোম > কর্পোরেট

কাগতিয়া দরবার শরীফে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজানে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে। পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী সকাল ১০টায় ঈদ জামাত সম্পন্ন হয়।

পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে ভোর হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লীদের আগমনে মুখরিত হয় দরবার শরীফসহ আশপাশের এলাকা।

শনিবার দরবার শরীফের বৃহৎ এ ঈদ জামাতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি কামনার পাশাপাশি, দরুদ-ক্বিয়াম শেষে সকলের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন।

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া