হোম > কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমার দেশ অনলাইন

এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠার ১৩ বছর অতিক্রম করে ১৪ বছরে পদার্পণ করেছে। ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন জোরদার করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে স্বল্প আয়ের মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনতে অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড বাড়ানো হবে। বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ তারিখে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পদযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

‘আস্থার আলো দেশজুড়ে’ শীর্ষক স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া জোন ও শাখা-উপশাখার কর্মকর্তারা অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাংকের উদ্যোক্তা এবং শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২০১৩ সালের ২ এপ্রিল যাত্রা করা এনআরবিসি ব্যাংক চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর তুলনায় সব সূচকে শীর্ষে রয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে ব্যাংকের সুশাসন নিশ্চিত করা, সেবার পরিধি বাড়ানো এবং ব্যাংকের সুনাম বৃদ্ধি করা। ঋণ কার্যক্রম ও খেলাপি ঋণের আদায় বৃদ্ধি করে মুনাফা বাড়িয়ে আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ নিশ্চিত করা। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের অঙ্গীকার হচ্ছে কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্রখাতে ঋণ বিতরণ বাড়িয়ে এনআরবিসি ব্যাংককে গণমানুষের ব্যাংকে পরিণত করা। এ খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ ৪০ শতাংশে উন্নীত করা হবে। প্রযুক্তিনির্ভর সেবার প্রচলন ও প্রসার ঘটানো হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ১৪ বছরে পদার্পণ উপলক্ষে আমাদের অঙ্গীকার হচ্ছে এনআরবিসি ব্যাংককে অর্থবহ ও কমপ্লায়েন্স প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা এবং সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখা। বিগত ১৩ বছরের ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯০ কোটি টাকা, ঋণের পরিমাণ ১৪ হাজার ৯৬২ কোটি টাকা। এনআরবিসি ব্যাংকের বড় শক্তি দেশব্যাপী বিস্তৃত প্রায় ৫ শতাধিক শাখা-উপশাখা এবং ৬ শতাধিক এজেন্ট ব্যাংকিং বুথ। ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ২১ লাখেরও বেশি। ক্ষুদ্রঋণ ও ন্যানো ঋণের মত সেবার ব্যাংকটিকে মানুষের বিশ্বস্তসঙ্গী হিসেবে গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বাজেট উদ্যোগকে স্বাগত, তবে উদ্বেগ প্রকাশ করে একগুচ্ছ দাবি বিএবির

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বিসিকের উদ্যোগে উদ্যোক্তা প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইদহে এনআরবিসি ব্যাংকের ৩৫ কোটি টাকার কৃষিঋণ বিতরণ

বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইডির ক্রিম প্রকল্পে জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান

আফতাবনগরে পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি

ফারইস্ট চেয়ারম্যানকে কর্মকর্তাদের শুভেচ্ছা

ঢাবিতে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির দায়িত্ব হস্তান্তর

মধুমতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত