হোম > কর্পোরেট

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মানারাত ইউনিভার্সিটিতে আইকিউএসি’র আয়োজনে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ আমরান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

বিশেষ অতিথি ও অন্যতম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দিন আহমেদ। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এবিএম মাহবুবুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার মূল্যায়নমূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় কর্মশালায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক মো. মাহবুব আলাম।

কর্মশালায় বক্তারা বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতি, প্রয়োজনীয় মানদণ্ড পূরণ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও মানসম্মত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মানোন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

কর্মশালায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) যৌথ স্বাক্ষরিত সনদপত্র বিতরণ করা হয়।

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশের বাজারে ফর্টিফায়েড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী

দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে আরই১০০-তে আকিজ বশির গ্রুপ

আইএবি নির্মাণ মেলায় নাসির সিনটেক্স গ্রুপের পণ্য প্রদর্শনী

রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর পাশে স্বপ্ন, স্বাবলম্বী করতে উপহার দেবে গাভী

‘জীবনবদলের রেসিপি’ থিমে শুরু হলো সেরা রাঁধুনী সিজন ৯

সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি