হোম > কর্পোরেট

প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশের মধ্যে চুক্তি

আমার দেশ অনলাইন

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের কর্পোরেট অফিসে গ্যালিটোস বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ডধারীরা আকর্ষণীয় সুবিধা ও পুরস্কার উপভোগ করার সুযোগ পাবেন।

সোমবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কার্ডধারীরা গ্যালিটোস বাংলাদেশের সকল আউটলেটে ১২ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে একটি আইফোন জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং গ্যালিটোস বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান শেখ জাহীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, এসভিপি ও অ্যাক্টিং হেড অব প্রায়োরিটি ব্যাংকিং নাহরীন কাইয়ুম এবং গ্যালিটোস বাংলাদেশের পক্ষে বিজনেস হেড মো. মিরাজুল ইসলাম ও ম্যানেজার–অপারেশনস মো. আব্দুল্লাহ আল মামুন।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের জন্য আরও উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিশেষ অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো।

এমই

পরিবেশবান্ধব হলো ব্লকের ব্যবহার বাড়াতে মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের বৈঠক

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ঘোষণা, আজীবন সম্মাননা পেলেন দুই বরেণ্য লেখক

টঙ্গীতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন

সরকার ও এনজিওর যৌথ উদ্যোগেই নিশ্চিত হবে সাশ্রয়ী চোখের চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের সব ব্যাংকিং সেবা মিলবে ১৫ অক্টোবর থেকে