হোম > আইন-আদালত

পলককে যে নির্দেশ দিয়েছিল ‘গ্যাং অব ফোর’

আতিকুর রহমান নগরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের সময় কথা না শুনলে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে সব বেসরকারি টিভি চ্যানেল বন্ধ করে দিতে বলেছিলেন ‘গ্যাং অব ফোর’ (ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, আনিসুল হক)।

রোববার শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে এমনটা জানান তিনি।

যুক্তিতর্ক উপস্থাপনের একপর্যায়ে তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, প্রতিদিন সন্ধ্যায় কোর কমিটির মিটিং হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। এছাড়া জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেট বন্ধের সরাসরি নির্দেশও দেয়া হয়। তবে ‘গ্যাং অব ফোর’ পলককে সরাসরি নির্দেশ দেন যদি আন্দোলনে টিভি চ্যানেলগুলো সরকারের কথামত না চলে, তবে যেন তা বন্ধ করে দেয়া হয়।

এর আগে রোববার সকালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এদিন নিয়ম অনুযায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রথমে প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এ সময় প্রসিকিউশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়।

গত বুধবার (৮ অক্টোবর) মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। এরপর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রোববারের দিন ধার্য করেন।

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ ২ জন গ্রেপ্তার

চাঞ্চল্যকর খুনের মামলাগুলোর আপিল শুনানি শিগগিরই শুরু হবে