হোম > আইন-আদালত

মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার

১৬৬ কোটি টাকা খেলাপি ঋণের অভিযোগে করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ব্যবস্থাপনা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান শহিদুল আহসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

আদালত সূত্রে জানা যায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের করা ঋণ খেলাপির মামলায় চলতি বছরের ৩ ফেবরুয়ারি আদালত শহিদুল আহসানের বিরুদ্ধে সমন জারি করেন। তিনি আদালতে হাজির না হওয়ায় ১৮ ফেবরুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগ করা হয়, এ জি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ ও মেসার্স ফ্রেইন্ডস ট্রেডার্স নামে দু'টি প্রতিষ্ঠানের বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতিঝিল শাখা হতে ২০১৮ সালে তৎকালিন সরকারে পৃষ্ঠোপোশকতায় ঋণ নেয় শহিদুল আহসান। ফ্যাসিস্ট সরকারের মদদে ঋণের টাকা পরিশোধ না করে ওল্টো ব্যাংক কর্তৃপক্ষকে হুমকি ধমকি দেন তিনি। পরে ২০২২ সালে উক্ত ঋণ পুনঃতফসিল করলেও তার বিপরীতে কোন অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন। এরপর ২০২৪ সালের ৩১ আগস্ট তাকে ঋণ খেলাপি ঘোষণা করে তার বিরুদ্ধে মামলা করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বিষয়টি আমলে নিয়ে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে তার ওই দুটি প্রতিষ্ঠানের কাছে ১৬৬ কোটি ২৪ লক্ষ ও ১৩২ কোটি ৬২ লক্ষ আদায়যোগ্য ঋণ রয়েছে।

জানা যায়, এ জি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও ফ্রেইন্ডস ট্রেডার্স নামে দু'টি প্রতিষ্ঠান ছাড়াও শহিদুল আহসান বর্তমানে এ জি লিঃ, এ জি গ্রিন প্রোপার্টি ডেভলপমেন্টস লিঃ, রিজেন্ট হোল্ডিং ডেভলপমেন্ট লিঃ, এ জি হাইটেক লিঃ, এ জি সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিঃ, আর এন এস কর্পোরেশন, রাইমা ফ্যাশন লিঃ এবং এ জি ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল লিঃ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু