হোম > আইন-আদালত

অচলাবস্থার অবসান, রোববার থেকে চলবে সাইবার ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার

অবশেষে নিরসন হয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের অচলাবস্থা। প্রায় সপ্তাহজুড়ে চলা আইনজীবীদের বয়কট আন্দোলন বৃহস্পতিবার রাতে অবসান হয়।

রোববার থেকে আগের মতোই চলবে ট্রাইব্যুনালের কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম।

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও আইনজীবী সমিতির নেতাদের যৌথ আলোচনার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বর্জনের ঘোষণা থেকে সরে দাঁড়ান আইনজীবীরা। গত রাতে বৈঠকে বিচারক-আইনজীবীদের মাঝে ভুল বোঝাবুঝির বিষয়টিও মীমাংসিত হয়।

ঘটনার সূত্রপাত ৬ ফেব্রুয়ারি। এক আসামির জামিন নামঞ্জুর করায় বিচারকের প্রতি ক্ষোভ ঝাড়েন আসামিপক্ষের আইনজীবীরা। এ সময় এজলাস ছেড়ে খাস কামড়ায় চলে যান বিচারক। বিষয়টি চরম পর্যায়ে পৌঁছালে গত সোমবার থেকে অনেকটা অচল হয়ে পড়ে সাইবার ট্রাইব্যুনালের কার্যক্রম ।

অর্থের পেছনে না ছুটে দক্ষ আইনজীবী হতে হবে

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা