হোম > আইন-আদালত

সারোয়ার আলমগীরের শপথের বিরুদ্ধে আপিলে যাবে জামায়াত

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নির্বাচিত সারোয়ার আলমগীরের এমপি হিসেবে শপথের বিরুদ্ধে আপিলে যাবে জামায়াত। বৃহস্পতিবার সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তার প্রেক্ষিতে জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা আদালতকে বলেছি, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যেদিন মনোনয়নপত্র জমা দেওয়া হয়, সেদিন যিনি ঋণখেলাপি থাকবেন, তিনি প্রার্থী হতে পারেন না। বিএনপির এমপি সারোয়ারের ক্ষেত্রে তাই হয়েছে। তাই হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আমরা আপিলে যাব।”

উল্লেখ্য, বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দেয়।

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস-আমির খসরু

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে