হোম > আইন-আদালত

নায়িকা শিমু হত্যা মামলায় আসামিপক্ষের সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর

স্টাফ রিপোর্টার

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার সহযোগী এস এম ফরহাদের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণের শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

আজ সোমবার সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালত এ তারিখ নির্ধারণ করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে আসামিরা আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষ্য প্রদানের আবেদন জানান। শুনানি শেষে আদালত আসামিপক্ষের সাফাই সাক্ষ্যের জন্য উক্ত তারিখ নির্ধারণ করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

মামলার বিবরণী সূত্রে জানা যায়—২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে সংবাদ পেয়ে কলাতিয়া ফাঁড়ির পুলিশ, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এবং কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হযরতপুর ইউনিয়ন পরিষদের আলীপুর ব্রিজের ৩০০ গজ উত্তরে পাকা রাস্তাসংলগ্ন ঝোপের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত (বয়স আনুমানিক ৩২ বছর) এক নারীর মরদেহ উদ্ধার করেন। মরদেহের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

তদন্তে জানা যায়, মরদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর। দাম্পত্য কলহের জেরে ওই বছরের ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে যেকোনো সময় শিমু খুন হন। এ ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (ইন্সপেক্টর) শহিদুল ইসলাম দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। পরবর্তীতে ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

আমু-শাজাহানসহ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন

‘পুলিশ রেইড হবে না’ গ্যারান্টি দিয়ে ডাকা হয় তরুণ-তরুণীদের

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ডিজিএফআইয়ের ২ সদস্যসহ গ্রেপ্তার ৬

অভিনেত্রী তানজিন তিশার মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ

জুলাই হত্যাচেষ্টা মামলা: ডায়মন্ড ওয়ার্ল্ডের আগারওয়ালা ফের রিমান্ডে

সাবেক সচিব জাহাঙ্গীরসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ নভেম্বর

রুপা-বাবু-শ্যামল দত্তের তদন্ত প্রতিবেদন আরো দুই মাস পেছাল

ইলিয়াস আলী গুম: জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল