হোম > আইন-আদালত

হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

রাজধানীর কাজীপাড়া ওভারব্রিজের নিচে হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারি মো. রব মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুর রশিদ মোল্লা এ তথ্য নিশ্চিত করে বলেন, রায়ে দণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৪ নম্বর মোড়ে অবস্থানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাজীপাড়া ওভারব্রিজের নিচে রাস্তার ওপর আসামিরা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। রাত সোয়া ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. রব মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এ ঘটনায় কাফরুল থানার এএসআই মো. আবু জাহিদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় ২০১৬ সালের ৩১ মার্চ কাফরুল থানার এসআই মো. বায়েজীদ মোস্তফা আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ৩ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলাটির বিচার চলাকালে ৮ সাক্ষীর মধ্যে ৫ জন আদালতে সাক্ষ্য দেন।

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

ফ্যাসিস্ট হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ

আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের সাজা স্থগিত চেয়ে আবেদন

আমার ভাইয়ের মাথার পেছন দিক দিয়ে গুলি ঢুকে বাম চোখের ওপর দিয়ে বেরিয়ে যায়

সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখাল না আদালত, পেতে পারেন মুক্তি

বিলম্ব মওকুফ চেয়ে হাসিনার বিচার ফেইস করার সুযোগ নেই

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: সোহেল রানাসহ ৮ আসামির মামলার রায় ১ সেপ্টেম্বর

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর