হোম > আইন-আদালত

রামিসা হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

আমার দেশ অনলাইন

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার শুনানি শুরু হবে।

মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।

গত ৯ জুন রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের নথি আসে হাইকোর্টে।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রামিসা হত্যাকাণ্ডে আসামি সোহেল রানা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন। ১৪ জুন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আসামি সোহেল রানা ও তার স্ত্রীর জেল আপিল শুনানি উপস্থাপনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট। রামিসা হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল আপিলে আসামি সোহেল রানা ঘটনা স্বীকার করে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন। নিজেকে মাদকাসক্ত দাবি করেছেন।’

জাল স্বাক্ষরে ব্যাংক থেকে ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

১৯ বছর পর শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

কুষ্টিয়ায় আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

দিনমজুর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ১৪ বছর কারাদণ্ড

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী

নিরাপত্তার শঙ্কায় জিয়াউলকে ভার্চুয়ালি ট্রাইব্যুনালে হাজিরের অনুমতি

মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ঢাকা মেডিকেলের মর্গে ৩ থেকে ৪০০ লাশের মধ্যে ছেলেকে শনাক্ত করি

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ