হোম > আইন-আদালত

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : কোর্ট রিপোর্টার্স ইউনিটির শোক

স্টাফ রিপোর্টার

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকার আদালত বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।

মঙ্গলবার সংগঠনের সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান এক যৌথ বিবৃতিতে বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের অধিকাংশই কোমলমতি শিশু।

এ দুর্ঘটনা কেবল জীবন থামিয়ে দেয়নি, বরং গোটা জাতিকে নাড়া দিয়েছে। এমন মৃত্যু কারোরই কাম্য নয়। এটা আমাদেরর জন্য অপূরণীয় ক্ষতি।

নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের নেতারা। আল্লাহ যেন তাদের শোক সইবার শক্তি দেন।

পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে

খতনা করাতে গিয়ে অঙ্গ কর্তন: ওষুধ বিক্রেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ