হোম > আইন-আদালত

আজহারের মৃত্যুদণ্ডের আপিল শুনানির রায় ২৭ মে

স্টাফ রিপোর্টার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিলের ওপর রায় ঘোষণার জন্য আগামী ২৭ মে দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ।

এটিএম আজহারের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন।

প্রসিকিউশন, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ রায়ের দিনটি ঠিক করে আদেশ দেন। এর আগে সকালে শেষ হয় পূর্বের শুনানির বাকি অংশ।

শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আল্লাহ ওনাকে বাঁচিয়ে না রাখলে আমরা আজকে আপনাদের কাছে আসতে পারতাম না। সময়ের কারণে হয়তো উনি বেঁচে আছেন। এখন আদালতের কাছে এসেছি, শুনানি করতে পারছি।

শিশির মনির বলেন, আগে আমাদের কথা শোনা হয়নি, এখন আমরা বলতে পারছি। আপনাদের কাছে অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনেক ক্ষমতা রয়েছে। আদালতে ন্যায় বিচার প্রত্যাশা করছি।

আদালতে অন্যান্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনসহ জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু