হোম > আইন-আদালত

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: সোহেল রানাসহ ৮ আসামির মামলার রায় ১ সেপ্টেম্বর

আমার দেশ অনলাইন

ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় ঘোষণার জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিএম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় আদালত তা পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন।

মামলার আট আসামির মধ্যে সোহেল রানা ছাড়া অন্যরা হলেন—সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম এবং লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব।

মামলার বিচার চলাকালে সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা খাতুন বেগম মারা যান। পরে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন নিহত এবং দেড় হাজারের বেশি মানুষ আহত হন। ভয়াবহ এ দুর্ঘটনার পর ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম। ভবনটি সোহেল রানার বাবার নামে হওয়ায় সে সময় মূল অভিযুক্ত সোহেল রানাকে বাদ দিয়ে তার বাবা-মাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

পরে তদন্তে ভবনটির মূল দেখভালকারী হিসেবে সোহেল রানার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এরপর তাকে মামলার অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।

অভিযোগপত্র দাখিলের পর তৃতীয় দফায় ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ভবন মালিক সোহেল রানা, তার বাবা-মাসহ ১৮ জনকে আসামি করে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

এরপর ২০১৭ সালের ২১ মে সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই সঙ্গে মোহাম্মদ আলী খানসহ আটজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার বিচার চলাকালে আদালতে ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে। তবে রায় প্রস্তুত না হওয়ায় আজ তা ঘোষণা করা সম্ভব হয়নি। আগামী ১ সেপ্টেম্বর মামলাটির রায় ঘোষণা করা হবে।

বিলম্ব মওকুফ চেয়ে হাসিনার বিচার ফেইস করার সুযোগ নেই

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

দীপু মনি, জিয়াউল, টুকুসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

আয়নাঘরে নির্যাতনে চোখের রেটিনা ছিঁড়ে যায় শিবির নেতার

শাড়ি নিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ

মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরস্কৃত করা হবে

এজলাসে গণমাধ্যমকে প্রবেশ করতে না দেওয়া সংবিধানবিরোধী