হোম > আইন-আদালত

দুর্নীতির পৃথক চার মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান

স্টাফ রিপোর্টার

ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিং এর অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক চার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার তাকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে মামলার তদন্ত সংস্থা দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

চলতি বছর সালমান এফ রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে ভুয়া কোম্পানির নামে ৪৯৬ কোটি টাকা অবৈধ ঋণ নেয়ার অভিযোগে একটি, প্রায় ৩৪ কোটি টাকা অর্থ আত্মসাৎ ও ৭৬ কোটি ৩৯ লাখ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করে দুদক।

এছাড়া ভুয়া কোম্পানির নামে ৬১৮ কোটি টাকা ব্যাংক ঋণ এবং নামমাত্র কোম্পানির নামে ১৪৬ কোটি ৮২ লাখ টাকা ঋণ ও প্রায় ১১৩ কোটি ৪১ লাখ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগ এনে তার বিরুদ্ধে আরও দুই মামলা করে সংস্থাটি।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। তারসাথে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীতে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যা: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় আজ

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: আত্মসমর্পণের পর কারাগারে এএসপি