হোম > আইন-আদালত

শিশুকে যৌন হয়রানির দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে যৌন হয়রানির দায়ে মো. কামরুল ইসলাম নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

শনিবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুনশি মো. মফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়— ভুক্তভোগী শিশু নীলা আক্তার তার নানার বাড়িতে বেড়াতে গেলে নতুন বক্তারচর এলাকার বাসিন্দা মৃত সিরাজের ছেলে আসামি মো. কামরুল ইসলাম তাকে ১০ টাকার বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যায় এবং যৌন হয়রানি করেন। এ ঘটনায় ২০১৮ সালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং- ৩১/৩/১৮, ট্রাইব্যুনাল মামলা নং- ১৩৮৯/১৮) দায়ের করা হয়। পরে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি মামলায় অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আদালত সূত্রে আরও জানা যায়, রায় ঘোষণার সময় আসামি কামরুল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামির পূর্বে ভোগ করা হাজতবাস সাজা থেকে বাদ যাবে এবং তাকে অবশিষ্ট সাজার মেয়াদ ভোগ করতে হবে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা পাবলিক প্রসিকিউটর (পিপি) এরশাদ আলম জানান, ‘এই রায়ের মাধ্যমে সমাজ ও অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা যাবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।’

পাবলিক প্রসিকিউটর আরও জানান, ‘রাষ্ট্রপক্ষ থেকে আদালতে মোট ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. কামরুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় এই কারাদণ্ড দেন। একই সাথে জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুর মা-বাবাকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ৩ আসামি

পুলিশ ও বিজিবির গুলিতে আমার স্বামীর মাথা ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে যায়

দুর্নীতি মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছর, সাত মামলার রায়

আওয়ামী সন্ত্রাসীরা কোপ দিলে আমার ভাইয়ের পায়ের রগ কেটে যায়

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলো ইনুকে

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: আয়াস-রিমি রিমান্ড শেষে কারাগারে

সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ